বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বিংহ‍্যামটনের ভেস্টালে ১৬ অক্টোবর থেকে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা

প্রকাশিত: ১৯:৩৭, ০৭ অক্টোবর ২০২৬ | ৭৪

ভেস্টাল, নিউইয়র্ক: নিউইয়র্কের ভেস্টালে আগামী ১৬ অক্টোবর থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত সার্বজনীন শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজার পাশাপাশি থাকছে ‘মহিষাসুরমর্দিনী’ ও সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে সংগীত পরিবেশন করবে গীতিগুঞ্জন।

রাধা কৃষ্ণ ভক্তিজ্যোতি অব ইউএসএ, বিংহামটন, নিউইয়র্ক-এর উদ্যোগে এবারের দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজার মণ্ডপ হিসেবে নির্ধারণ করা হয়েছে রাধা কৃষ্ণ ভক্তিজ্যোতি মন্দির, ৪০৫ টরেন্স অ্যাভিনিউ, ভেস্টাল, নিউইয়র্ক।


পূজার সময়সূচি

১৬ অক্টোবর, শুক্রবার — মহা ষষ্ঠী
কল্পারম্ভ, বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।

১৭ অক্টোবর, শনিবার — মহা সপ্তমী
নবপত্রিকা/কলাবউ পূজা ও সপ্তমী পূজা অনুষ্ঠিত হবে।

১৮ অক্টোবর, রবিবার — মহা অষ্টমী
অষ্টমী পূজা ও সন্ধিপূজা অনুষ্ঠিত হবে।

১৯ অক্টোবর, সোমবার — মহা নবমী
নবমী পূজা ও হোমের আয়োজন থাকবে।

২০ অক্টোবর, মঙ্গলবার — বিজয়া দশমী
দশমী পূজা, সিঁদুর উৎসব ও বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের সমাপ্তি হবে।

আয়োজকদের প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন পূজা ও ধর্মীয় কার্যক্রম চলবে।

দুর্গাপূজার পাশাপাশি থাকছে ‘মহিষাসুরমর্দিনী’ ও সাংস্কৃতিক সন্ধ্যা। এ অনুষ্ঠানে গীতিগুঞ্জন সংগীত পরিবেশন করবে।

আয়োজকরা ভেস্টাল ও বৃহত্তর বিংহামটন এলাকার প্রবাসী বাংলাদেশি ও ভারতীয় হিন্দু সম্প্রদায়সহ সবাইকে দুর্গোৎসবে অংশ নেওয়ার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

যোগাযোগ

তমা পল: ৬০৭-৮৮২-৪৮৫৭
মিলন দেবনাথ: ৩৪৭-৮৩২-৬৩৩৪
অসীম চক্রবর্তী: ৩৪৭-৪৪৬-০৯৫৭
আশীষ রায়: ৬৪৬-৭২৬-৩৩৪১
সুজন দেবনাথ: ৬৪৬-৮৯৪-৪৪১৬
সুমন নাথ: ৭১৮-৩৬২-৭১৫৯
নেপাল দাস: ৪২৯-২২৪-৪৬৯০

সার্বজনীন এই দুর্গোৎসবকে ঘিরে ভেস্টাল ও বৃহত্তর বিংহামটন এলাকায় প্রবাসী বাঙালি ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকরা।

Mahfuzur Rahman

Publisher & Editor